রাজশাহীর বাগমারায় পারিবারিক কলহের জের ধরে বিষপান করে এক এনজিও কর্মী আত্মহত্যা করেছেন। তার নাম নাজমুল হোসেন সাফি (৩০)। তিনি বাগমারার নন্দনপুর-চিকাবাড়ীস্থ ‘বিহেড ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থায় ফিল্ড অফিসার পদে চাকরি করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার তাহেরপুর পৌরসভার খন্দকারপাড়া মহল্লার মৃত মিজানুর রহমানের ছেলে নাজমুল হোসেন সাফিন ৯ মাস আগে বিয়ে করেন।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ওই এনজিও কর্মীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।