ঝালকাঠিতে একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুযারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা।

সোমবার, সকাল ৯টায় খতমে কুরআন ও দোয়ার আয়োজন করা হয়। পরে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণমালা মিছিল করে সংগঠনটি।

শাখা সভাপতি মুহা: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মুহা: আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মাদরাসা বিভাগের উপ-সম্পাদক হাফেজ মুহা: আরিফ বিল্লাহ।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির সেই রক্তাক্ত ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, অধিকার আদায়ের জন্য প্রয়োজনে জীবনকে উৎসর্গ করতে হয়। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকেও আমাদের অন্ন-বস্ত্র-বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ প্রতিটি মৌলিক অধিকার আদায় করে নিতে হবে। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে প্রেরণা জুগিয়েছে।

আরো বক্তব্য রাখেন - জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি আকন মুহা: রবিউল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা: আব্দুল কাদের তাওহিদী, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা: জামাল উদ্দিন তালহা, স্কুল ও কলেজ সম্পাদক মুহা: ইসা আল মারুফসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।