গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় জাকারিয়া হোসেন (২০) নামের এক কাঁপড়ের দোকানের কর্মচারী নিহত হয়েছেন। নিহত জাকারিয়া সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার বারুপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকেলে শহরের ভিএইড রোড জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জনান, বিকেলে জাকারিয়া মোটরসাইকেলে বাংলাবাজার থেকে শহরের দিকে যাচ্ছিল। এ সময় এই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়। ট্রাকসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
নিহত জাকারিয়া শহরের কাচারী বাজার আলহাজ্ব বস্ত্রালয়ের কর্মচারী ছিলেন। তিনি পৌর সভার খাঁপাড়া গ্রামে বসবাস করতেন।
গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



