লক্ষ্মীপুরে দুই যুবককে নির্যাতনের পর এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন বিন তাহের ওরফে শহিদুল ইসলাম পাটওয়ারী। রোববার রাত ৯টার দিকে অটোরিকশা চুরির অভিযোগে ওই দুইজনসহ তিন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
নির্যাতনে অসুস্থ হয়ে ফারুক হোসেন (৩৫) ও হারুন (৩০) জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ তুলে নিতে প্রতিনিয়ত চাপ দিচ্ছে কাউন্সিলরের লোকজন।
এ ব্যাপারে সদর থানার ওসি বলেন, কাউন্সিলর সুমনের বিরুদ্ধে নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নির্যাতন করে ২ যুবককে এলাকা ছাড়তে বললেন কাউন্সিলর
লক্ষ্মীপুরে দুই যুবককে নির্যাতনের পর এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন বিন তাহের ওরফে শহিদুল ইসলাম পাটওয়ারী। রোববার রাত ৯টার দিকে...



