‘আমরা আছি তোমাদের সাথে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরে শুরু হয়েছে মাসব্যাপীথপুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শিল্প ও পণ্য মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আউটার স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন জেলা থেকে শিল্পপণ্যের ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন। খাবার ও বিভিন্ন ধরনের পণ্যের একশ’র বেশি স্টল রয়েছে এ মেলায়। মেলার প্রথম দিন বিকাল থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। করোনার ক্রান্তিকাল ভুলে উৎসবমুখর পরিবেশেই মাসব্যাপী এ মেলা চলবে বলে মনে করছেন আয়োজকরা।
পুনাক লক্ষ্মীপুর জেলার সভানেত্রী কাজী বন্যা আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, এনএসআই উপ-পরিচালক বসির আহম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলা পুনাকের অন্যান্য কর্মকর্তা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।