পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পৌর শহরের ডক্টরস পয়েন্টের এমআলী হোটেলের কক্ষের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ওই হোটেলের ম্যানেজার সুজন রায় ও নিহতের সঙ্গে থাকা এক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত শামীম (৩০) সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারে ছেলে ও পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক।

পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, শুক্রবার রাতে শামিম ও তার প্রেমিকা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। পরে সকালে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রেমিকা ও হোটেল ম্যানেজাররকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

তবে শামীমের প্রেমিকার দাবি, রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শামীম আত্মহত্যা করে।

সূত্র : ইউএনবি