নড়াইল বিদ্যুৎ অফিসের সামনেই বিদ্যুৎ লাইনে কাজ করার সময় জহুরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। জহুরুল যশোরের বিলপাড়া এলাকার ইদ্রিস বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় সুজন খান (২০) নামে অপর বিদ্যুৎশ্রমিক আহত হয়েছেন। সুজন নড়াইল সদর উপজেলার জুড়লিয়া গ্রামের জাকির খানের ছেলে।
এ ব্যাপারে নড়াইল বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, বিদ্যুতের তার পরিবর্তনের কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু এবং আরেকজন আহত হয়েছেন। তারা ঠিকাদারের অধীনে দৈনিক হাজিরা হিসেবে কাজ করেন।
বিদ্যুৎ অফিসের সামনেই বিদ্যুৎশ্রমিকের মৃত্যু
নড়াইল বিদ্যুৎ অফিসের সামনেই বিদ্যুৎ লাইনে কাজ করার সময় জহুরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। জহুরুল যশোরের...



