লক্ষ্মীপুরে বসতঘরের সিঁধ কেটে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধূকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গৃহবধূর স্বর্ণালঙ্কার ও টাকা লুটে নেয়া হয়েছে বলে অভিযোগ করে তার পরিবারের। রোববার ভোরে সদর উপজেলার চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে ধরতে পুলিশ মাঠে নেমেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
ভুক্তভোগী, স্বজন ও পুলিশ জানায়, রোববার ভোরে স্থানীয় চরমটুয়া গ্রামে কৃষক আবদুর রহমানের ঘরে সিঁধ কেটে প্রবেশ করেÑ সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন নামের পাঁচ যুবক। এ সময় গৃহবধূ, তার শাশুড়ি, ননদ ও ছেলেসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এ সময় গৃহবধূকে তারা পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা গৃহবধূর স্বর্ণালঙ্কার ও টাকা লুটে নেয়। সকালে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আনোয়ার হোসেন জানান, নির্যাতনের কথা পরিপ্রেক্ষিতে পুলিশকে অবহিত করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা চলছে।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গৃহবধূকে ধর্ষণের খবর পেয়ে পুলিশের একাধিক টিমকে ঘটনাস্থল, এলাকা ও হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
লক্ষ্মীপুরে ঘরে সিঁধ কেটে গৃহবধূকে গণধর্ষণ
লক্ষ্মীপুরে বসতঘরের সিঁধ কেটে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধূকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ...



