চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে ফারিহা সুলতানা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের বিল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফারিহা ঢেমশার বিল্লাপাড়া এলাকার ব্যবসায়ী মোহাম্মদ মোবারকের মেয়ে।
ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: আবু তাহের জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফারিহা বাড়ির সামনের উঠানে খেলা করছিল। এ সময় সে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে ফারিহাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



