জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও অডিটর পদে দুইজন এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৩ জন নির্বাচিত হয়েছেন। গত রোববার ( ২৭ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সমিতি ভবনের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাত্র ১ ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে গোলাম নবী বিজয়ী হয়েছেন। এ ছড়াও একই প্যানেল থেকে বিজয়ী হয়েছেন অডিটর পদে রিশাদ রেজওয়ান বাবু।
এ দিকে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যালেন থেকে সাধারণ সম্পাদক পদে ইসমত পাশা, সহ-সভাপতি আলতাফুর রহমান (২) ও ইসমাইল হোসেন (২), সহ-সাধারণ সম্পাদক নুরল আমিন ও শামসুজ্জোহা ইসমাইল, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহসান রনি, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান মনি, সদস্য অ্যাডভোকেট এ এইচ এম বদরুদ্দোজা জামী, আব্দুল আল মাছুম সুমন, আশরাফুল হোসাইন সোহাগ, মোজাম্মেল হোসেন, মাসুদা খান মজলিস তানিয়া ও শামীম হোসেন বিজয়ী হয়েছেন।
জামালপুর আইনজীবী সমিতি
গোলাম নবী সভাপতি ইসমত সম্পাদক
জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও অডিটর পদে দুইজন এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ...



