কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচন ২০২২-২৩ রোববার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কয়েকবারের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম দুলাল এবং সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাসুদ করিম মিঠু জয়ী হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি শামসুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টুকু, কোষাধাক্ষ এস এম শাতিল মাহমুদ, গ্রন্থগার সম্পাদক আব্দুস সাত্তার (শাহেদ), সাংস্কৃতিক সম্পাদক নাজমুন নাহার, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (মোহন), সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, রাজীব আহসান রঞ্জু, এস এম মনোয়ার হোসেন মুকুল ও আবু আজম এবং জুনিয়র সদস্য ময়েজুল হক সুমন, মকলেছুর রহমান পিন্টু, খন্দকার তরিকুল ইসলাম (তুষার) ও জমিরন খাতুন।