নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছিনতাইকালে ফেনীর সোনাগাজী মডেল থানার তিন পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গত রোববার রাত ১২টায় কোম্পানীগঞ্জে মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছোটধ্বলি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: জহিরুল হকসহ অন্য দুই কনস্টেবল ফেনীর সোগাজীর থানার আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রে কর্মরত।
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আইয়ুব আলী বলেন, রাতে দোকান বন্ধ করে ছোটধ্বলি গ্রামের ব্যবসায়ী শেখ ফরিদ বাড়ি ফেরার পথে তিন পুলিশ সদস্য তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় তুলে মারধর শুরু করেন। পরে ব্যবসায়ীর কোমরে থেকে দেড় লাখ টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেন।