মিলন মণ্ডল নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নড়াইল আদালত। মঙ্গলবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ দণ্ড দেন। মিলন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর বড়বাড়ী গ্রামের আশরাফ মণ্ডলের ছেলে। এ ছাড়া মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে মিলন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি দুপুরে যশোর-নড়াইল সড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় ৫০ বোতল ফেনসিডিলসহ মিলনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।