ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার সকাল পৌণে ৭টায় উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে সিলেট অভিমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত আরো তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।






