নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে নারায়ণগঞ্জের মাদক কারবারি আরিফুর রহমান ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ দণ্ড দেন। এ ছাড়া আরিফুরকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পলাতক আরিফুর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসীবাগবাড়ী এলাকার গিয়াস উদ্দিন ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩ আগস্ট রাত দেড়টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাটে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার থেকে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা আরিফুর রহমানকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।



