নোয়াখালী জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন খানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল।
সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানিয়েছেন, নুরুল আমিন খানকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
এ দিকে তার গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো.শাহজাহান, নোয়াখালীর জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. রহমান ।






