শরীয়তপুরের ডামুড্যায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোসাইরহাট-মোল্যারহাট সড়কের ডামুড্যার পাকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিজানুর রহমান সাতক্ষীরা জেলার শ্যাম নগর উপজেলার বাইনতলা এলাকার আমির আলী সর্দারের ছেলে। তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আরএফএলের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ডামুড্যা থানা পুলিশ জানায়, মিজানুর রহমান গোসাইরহাটে কাজ শেষে মোটরসাইকেলে ডামুড্যা রওয়ানা হয়। পথে ডামুড্যার পাকার মোড় এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।