দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী রিনা আক্তারকে বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। রিনা ফুলবাড়ী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বারোকোনা গ্রামের দিনমজুর রফিকুল ইসলামের মেয়ে।
জানা গেছে, রিনা ৮ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তার বাবা সর্বশেষ নিজের বাড়ি বিক্রি করেও মেয়ের চিকিৎসা করেছেন কিন্তু কোনো ফল পাননি। সম্প্রতি মেয়েকে সুস্থ করতে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করলে সেখানকার নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা: মিজানুর রহমান,পরীক্ষা-নিরীক্ষা করে তার মেরুদণ্ডের ভেতরে টিউমার আছে বলে নিশ্চিত করেন। টিউমার অপারেশনের জন্য তিনি রিনাকে ভারতে নেয়ার পরামর্শ দেন। ভারতে নিয়ে অপারেশন করতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন। এত টাকা দিনমুজর বাবা রফিকুল ইসলামের পক্ষে সংগ্রহ করা অসম্ভব।
রিনা প্যারালাসিস অবস্থায় পড়ালেখা চালিয়ে গেছে। এ অবস্থায় সে এসএসসি এবং এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এই মেধাবী অসহায় শিক্ষার্থীকে বাঁচাতে ও সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য তার পরিবার আকুল আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা:- রিনা আক্তার, পিতা-রফিকুল ইসলাম, মা-সাহেরা বেগম, গ্রাম-বারোকোনা, পোস্ট-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর। বিকাশ ও নগদ একাউন্ট নাম্বার:-০১৭৮৮০৪২৯২২।



