মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে গত বৃহস্পতিবার রাতে পাঁচটি দোকানে চুরি হয়েছে। আবাসিক এলাকার মোবাইল মেকার জাকির হোসেনের দোকানের ওপরের টিন কেটে ভেতরে ঢুকে চোরেরা ১৫টি দামি মোবাইল সেট নিয়ে গেছে। একই কায়দায় বিমল কুণ্ডুর মুদি দোকান থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র, গার্লস কলেজের সামনে দুলাল কসমেটিক্স ও জাহিদ কসমেটিক্স থেকে ল্যাপটপ ও মূল্যবান মালামাল নিয়ে যায়। একই রাতে মোল্লা কমপ্লেক্সের পূর্ব পাশে রেজা খালাসীর রডের দোকানে চুরিরত অবস্থায় পাহারাদারের হাতে এক চোর ধরা পড়েছে। তাকে রাজৈর থানায় সোপর্দ করা হয়েছে।
অন্য দিকে গত বৃহস্পতিবার দুপুরে আবাসিক এলাকার শাপলা বিল্ডিংয়ে চাল ব্যাবসায়ী অমৃত সাহার বাসার তালা ভেঙে তিন লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।