চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইফতেখার মালেকুল মুশফি নামের ১০/১১ বছর বয়সী এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টায় উপজেলার শাহ্ অছিউর রহমান হেফজ খানার একটি কক্ষ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই ছাত্র উপজেলার চরণদ্বীপ এলাকার আবদুল মালেকের ছেলে।

এদিকে নিহতের ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ তার ফেসবুক আইডিতে তার ছোট ভাইকে সকাল থেকে মাদরাসায় পাওয়া যাচ্ছে না বলে স্ট্যাটাস দেন।

পটিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ওই ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ওই ঘটনায় মাদরাসার তিনজন শিক্ষককে থানায় জিজ্ঞাসাবাদের থানা হেফাজতে নেয়া হয়েছে। সাথে সাথে থানার একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।