ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনের সংসদ সদস্য (অব:) লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন সোনাগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন।

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি এসব কর্মকাণ্ড দেখেন। এসময় তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা গ্রীণল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মরহুম আবদুল হাইয়ের কবর জিয়ারত শেষে প্রথমে নবাবপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এমপি মাসুদ চৌধুরী। এরপর বখতারমুন্সি বাজার, কাজীরহাট বাজার, কুদ্দুসমিয়ার বাজার, আমিরউদ্দিন মুন্সিরহাট, মানুমিয়ার বাজার, আহমদপুর বাঁশতলা, আমিরাবাদ মাদ্রাসা, রিযাজউদ্দিন মুন্সিরহাটসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এলাকার সমস্যা-সংকট নিয়ে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মতামত গ্রহণ করেন তিনি। এছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তার সাথে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওতুল হক বিটু, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, সাবেক চেয়ারম্যান ইসহাক খোকন, বাজার কমিটির সভাপতি ফজলুল হক নিশু।

বখতারমুন্সি বাজার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, ইউপি সদস্যবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর এমরান, বণিক সমিতির সভাপতি সম্পাদক। আমিরউদ্দিন মুন্সিরহাট পরিদর্শনের সময় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল আলম জহির, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্যবৃন্দ।

মানুমিয়ার বাজার ও বাঁশতলা পরিদর্শনের সময় সংসদ সদস্যের পিআরও ওমর ফারক, যুবলীগ নেতা মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা কামালউদ্দিন, ছাত্রলীগ নেতা সাইমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য (অব:) লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, তৃণমূলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। বেশ কিছু উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাধারণ মানুষের ভালোবাসায় আমি সিক্ত। অতীতের ন্যায় আগামীতেও যেকোনো সময় সোনাগাজী-দাগনভুঞার মানুষের সাথে আছি, থাকবো।