দেবীগঞ্জ উপজেলায় সয়াবিন তেলের বোতলের মূল্য মুছে বেশি দামে বিক্রি ও দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে দুই প্রতিষ্ঠানকে বাজার তদারকিমূলক অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, পঞ্চগড়।
মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে তাদের এই জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, বাজার তদারকিমূলক অভিযানে দেবীগঞ্জ বাজার এলাকায় মেসার্স লাবনী স্টোরকে তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলে অধিক মূল্যে তেল বিক্রি করার অপরাধে ১৫ হাজার টাকা এবং মায়ের দোয়া নামে আরেক দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করে অধিক মূল্যে তেল বিক্রির অপরাধে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।



