মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর হাতেম আলী মাদরাসার কমিটি গঠনকে কেন্দ্র করে সোমবার রাতে প্রতিপক্ষের কুড়ালের কোপে রাজু শেখ (২২) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। নিহত রাজু ওই গ্রামের আক্তার শেখের ছেলে। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও প্রাণ কোম্পানির এসআর। এ সময় তার বাবা আক্তার শেখ (৫৫) ও কাবিল (৪৩) নামে আরেকজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
নিহত রাজু শেখের বাবা আক্তার শেখ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় সাবেক মেম্বার আব্দুর রউফের সমর্থক ফারুখ, সুমন, আশরাফুল, দাউদ, বাঁশি বিশ্বাস, হেলাল নাজমুলসহ কয়েকজন রাজুর মাথায় কুড়াল দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে থেকে ফরিদপুর ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা সম্ভব না হওয়ায় ঢাকায় রেফার করা হয়। পথে অবস্থার অবনতি হলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি সুকদেব রায় জানান, এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। রাতেই ফারুক শেখ ও তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
শ্রীপুরে প্রতিপক্ষের কুড়ালের কোপে কলেজছাত্র খুন
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর হাতেম আলী মাদরাসার কমিটি গঠনকে কেন্দ্র করে সোমবার রাতে প্রতিপক্ষের কুড়ালের কোপে রাজু শেখ (২২) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। নিহত...



