ঝালকাঠির কাঁঠালিয়ার তারাবুনিয়ায় গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে স্কুলশিক্ষক বাবা ও দুই ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক মোহাম্মদ সুজন ঘরামীর (৩২) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উপজেলার পাটিখালঘটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের প্রতিবেশী গফুর মৃধার ছেলে জাকির মৃধার সাথে মালেক ঘরামীর জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে পূর্বশত্রুতার জের ধরে জাকির মৃধা, আলমগীর মৃধা ও শাহ আলম মৃধাসহ তাদের দলবল মালেক ঘরামীর ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে বাবাকে বাঁচাতে স্কুলশিক্ষক ছেলে সুজন ঘরামী ও শাহিন ঘরামী এগিয়ে এলে হামলাকারীদের হামলায় সুজন, শাহীন ও বাবা মালেক ঘরামী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে আমুয়া হাসপাতালে, পরে বরিশাল শেরবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং শেষে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ঘরামীর মৃত্যু হয়। শাহিন (২৮) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাঁঠালিয়া থানার ওসি মুরাদ হোসেন ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাঁঠালিয়ায় স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা : বাবা ও ভাই আহত
ঝালকাঠির কাঁঠালিয়ার তারাবুনিয়ায় গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে স্কুলশিক্ষক বাবা ও দুই ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক মোহাম্মদ সুজন ঘরামীর (৩২)...



