লক্ষ্মীপুরে গৃহপরিচারিকা হিসেবে চাকরির লোভ দেখিয়ে এনে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়ার পর এক কিশোরীকে রাতভর সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ভিকটিম ওই কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এর আগে রায়পুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের দুলালের বাসায় এ ঘটনা ঘটে।
ভিকটিম, পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুর উপজেলার চর আবাবিল এলাকার এক মেয়ে অসহায় অবস্থায় পড়ে গৃহপরিচারিকা হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এ সুযোগে স্থানীয় বখাটে যুবক জাহাঙ্গীর আলম তাকে চাকরি দেয়ার কথা বলে গত রোববার রায়পুর পৌর শহরের বাসিন্দা মুদি দোকানদার দুলালের বাসায় নিয়ে আসে। এ সময় বখাটে যুবক জাহাঙ্গীর ওই কিশোরীকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে চলে যায়। পরে মঙ্গলবার রাতে ওই কিশোরীকে দুলাল ও তার স্ত্রী ফাতেমা বেগমের সহায়তায় চার-পাঁচজন যুবক পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ গোপন সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ সময় দুলাল ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা জানান, কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাকরির প্রলোভনে বিক্রি, পরে গণধর্ষণ আটক ২
লক্ষ্মীপুরে গৃহপরিচারিকা হিসেবে চাকরির লোভ দেখিয়ে এনে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়ার পর এক কিশোরীকে রাতভর সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার...



