কুড়িগ্রামের উলিপুরে গণপিটুনিতে এক গরু চোর নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ৬০ বছর। বৃহস্পতিবার রাত ১টার দিকে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার সাহেবের আলগা ইউনিয়েনে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।