বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ নড়াইল সদর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ত্রিবার্ষিক এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দত্ত এবং সাধারণ সম্পাদক হয়েছেন রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন। গত বুধবার ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন লুলু মিয়া, পুণ্ডরিক কুমার বিশ্বাস, মতিয়ার রহমান, মারুফ হোসেন ও সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস ও সমীর কুমার গোলদার, সাংগঠনিক সম্পাদক মোহন কুমার দাস, অর্থ সম্পাদক মোসলেহ উদ্দিন, প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক আব্দুল মজিদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কার্ত্তিক গোলদার, ধর্মবিষয়ক সম্পাদক বীরেন্দ্রনাথ বসাক, মহিলাবিষয়ক সম্পাদক নিভা বিশ্বাস এবং কার্যনির্বাহী সদস্য মুরাদুজ্জামান, শরিফুল ইসলাম ও নুরুল ইসলাম। এ ছাড়া উপদেষ্টামণ্ডলীর তিন সদস্য হলেনÑ নিমাই চন্দ্র পাল ও হায়দার আলী।