সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শরীয়তপুর জেলা যুবদল পৃথক দুইটি বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার বেলা ১১টার দিকে শরীয়তপুর মডেল টাউনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদারের বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জাল হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সহ-সভাপতি মনির হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, নড়িয়া উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, ডামুড্যা উপজেলা যুবদল সভাপতি উজ্জল শিকদার, শরীয়তপুর পৌরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালী, যুবদল নেতা আলী আহমেদ মোল্যা, লিয়াকত হোসেন খান, শওকত সরদার, ইসহাক মাদবর, সেলেম খন্দকার, বাচ্চু চৌধুরী প্রমুখ।

অপর দিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের নেতৃত্বে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মাদবরের বাড়িতে একই দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মুন্সী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্যা প্রমুখ। সমাবেশ শেষে মিছিল নিয়ে সড়কে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে মিছিল বের করতে পারেনি বিক্ষোভকারীরা। পরে সেখানেই সমাবেশ সমাপ্ত করা হয়।