চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম কমানো ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মুক্তির দাবিতে নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে এলাহী ভিপি পলাশের নেতৃতে মাইজদী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাদেক জুয়েল, শহর যুবদলের আহবায়ক আবদুজ জাহের হারুন ও সদস্য সচিব মোস্তাক আহম্মেদ স্বপন প্রমুখ।

এ সময় বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানান। এছাড়া যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন ও যুবদলের জেলা সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।