কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বিপুল সংখ্যক ইনজেকশন পাচারের সময় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে শাহেদা (৩৫) নামের ওই নারী ট্র্যাভেল ব্যাগ ভর্তি পেলটকস-২ ও পেনটিড মেগাপিল এর ৩৭০টি ইনজেকশন নিয়ে হাসপাতাল থেকে বের হয়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তার ব্যাগ খুলে ইনজেকশন পাওয়া যায়। পরে তাকে আটক করে হাসপাতাল ক্যাম্পাসের ভিতর পুলিশ বক্সে সোপর্দ করে।