রংপুরের মিঠাপুকুরে বাস-ট্রাক সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো আট জন।
আহতদের রামেক হাসপাতালে ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ী এল পি জি ফিলিং স্টেশনের সামনে রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ও রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক শঠিবাড়ি এল পি জি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সেখানে সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই ফজলুল হক (৫৫) তিনি শেরপুর জেলার মৃত্যু আবুল হোসেনের ছেলে। এ সময় খাদেম আলীর ছেলে হাবিবুর রহমানও (৫৩) ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহত আটজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড় দরগা হাইওয়ে পুলিশ ফঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ- দৌলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



