কুড়িগ্রামের বীর ধাউরারকুটিতে পূর্বশত্রুতার জেরে আকতারুজ্জামান বাবুর নেতৃত্বে পল্লী চিকিৎসক রোকনুজ্জামান মিলনের ওপর হামলা এবং থানার দেয়া অভিযোগ তুলে নিতে হুমকির নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।
লিখিত অভিযোগ ও স্থানীয়-ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের বীর ধাউরারকুটি গ্রামে গত ১৩ মার্চ চিকিৎসক রোকনুজ্জামান মিলনের বসতবাড়ির ঘরের চালে প্রতিবেশী ফজলুল হকের গাছের ডাল ভেঙে পড়ে। গাছের ডাল সরাতে গেলে তর্ক-বিতর্কের একপর্যায়ে সাবেক মেম্বার আকতারুজ্জামান বাবুর নেতৃত্বে ফজলুল হক, সেলিম মিয়া, শিউলি বেগম, আয়শা খাতুন ও এরশাদুল হক, এমদাদুল হক অস্ত্রশস্ত্র নিয়ে মিলনের বাড়িতে লুটপাট, আসবাবপত্র ভাঙচুর এবং মিলনের স্ত্রী, ১৩ মাসের সন্তান, মা, ভাই-বোনকে মারধোর করে। বাবু মেম্বারের হাতে থাকা দায়ের কোপে মিলনের ডান হাত ও মাথা ক্ষতবিক্ষত হয়। বর্তমানে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।