খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রোববার আকস্মিকভাবে দেশের বৃহৎ চালের মোকাম পরিদর্শন করেছেন। এ সময় তিনি বৃহৎ কয়েকটি চাল মিলের গোডাউনে হাজার হাজার বস্তা চাল মজুদ অবস্থায় দেখতে পেয়ে বিস্মিত হন এবং কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। এ দিকে আজ থেকে সরু চাল প্রতি কেজি দুই টাকা কম করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ। রোববার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘অবৈধ মজুদদারি রোধে করণীয় ও বাজার তদারকি’ সংক্রান্ত এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
আকস্মিক পরিদর্শনে কুষ্টিয়ায়
মুনাফালোভীদের চালের মজুদ দেখে খাদ্যমন্ত্রী বিস্মিত ব্যবস্থা নেয়ার নির্দেশ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রোববার আকস্মিকভাবে দেশের বৃহৎ চালের মোকাম পরিদর্শন করেছেন। এ সময় তিনি বৃহৎ কয়েকটি চাল মিলের গোডাউনে হাজার হাজার বস্তা চাল মজুদ...



