গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে সুরাইয়া সুলতানা (৫৪) নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে গাইবান্ধা-পলাশাবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া (শিশটিরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া সুলতানা উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর বিকেলে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন সুরাইয়া সুলতানা। পথে গোয়াপলপাড়া এলাকায় পেছনে থাকা অপর একটি ইজিবাইক সামনের ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



