ময়মনসিংহের নান্দাইল থেকে কিশোরগঞ্জে বেড়াতে এসে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) ধর্ষণ মামলার প্রধান আসামি দিদারুল ইসলাম মাসুমকে (২৬) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার কলসি দীঘিরপাড় এলাকায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৭ এর পতেঙ্গা, চট্টগ্রাম ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত দিদারুল ইসলাম মাসুম কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মহিনন্দ নয়াপাড়ার লিটন মিয়ার ছেলে।
গত ৩ মার্চ রাতে স্কুলছাত্রীকে দিদারুল ইসলাম মাসুম তার দুই সহযোগী আলমগীর হোসেন ওরফে মিলন ও রানা মিয়ার সহায়তায় জোর করে নয়াপাড়া হরি বিলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় পরদিন কিশোরীর মামা বাদি হয়ে দিদারুল ইসলাম মাসুম, আলমগীর হোসেন ওরফে মিলন ও রানা মিয়া এ তিনজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। এ পরিস্থিতিতে র্যাব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে প্রধান আসামি দিদারুল ইসলাম মাসুমের চট্টগ্রামে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় র্যাব এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুমকে সোমবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, মাসুমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
কিশোরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
ময়মনসিংহের নান্দাইল থেকে কিশোরগঞ্জে বেড়াতে এসে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) ধর্ষণ মামলার প্রধান আসামি দিদারুল ইসলাম মাসুমকে (২৬) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে...



