মাগুরায় ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য ইসমাইল মৃধা নামে এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। মেয়েটির মা বাদি হয়ে মাগুরা সদর থানায় মামলা করে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সোমবার সকালে মেয়েটির মা বাদি হয়ে মাগুরা সদর থানায় মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের মেম্বর ইসমাইল মৃধাকে আসামি করে মামলা করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মাগুরার আলমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে আসামি ইসমাইল মৃধাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।