মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পক্ষান্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকেও বিজিবিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূন্য রেখায় বিএসএফ’র হিলি কোম্পানি কমান্ডার দেভেন্দর সিংয়ের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন হিলি সিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার ইয়াসিন আলী।
এসময় বিএসএফ'র পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেয়া হয়। এসময় উভয় বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইয়াসিন আলী জানান, উভয় দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসগুলোতে একে অপরের সাথে মিষ্টি বিনিময়ের রেয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে করে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করা সহজ হয়।






