সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নজুমুদ্দিন শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শনিবার ভোর ৭টার দিকে ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় তিনি নিহত হন।

নিহত নজুমুদ্দিন ওই এলাকার মৃত বচু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ভুমদক্ষিণ বাজার এলাকায় পৌঁছলে ওভারটেকিং করার সময় দাঁড়িয়ে থাকা পথচারি নজুমুদ্দিনকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে সে রাস্তায় পড়ে মাথা ফেটে গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।