নোয়াখালীর সোনাইমুড়ীতে এক কলেজশিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন করেছে কলেজশিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
জানা গেছে, জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহাবুববুর রহমান গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে কলেজ থেকে তার বাড়ি কুমিল্লার জেলার লাকসাম যাচ্ছিলেন। পথে দুপুরে সোনাইমুড়ী উপজেলার দিঘিরজান এলাকায় এক দল সন্ত্রাসী তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সোনইমুড়ী থানর ওসি হারুন আর রশিদ বলেন, শিক্ষক বাড়ি যাবার পথে সিএনজিতে তার উপর হামলা হয়। কলেজ অধ্যক্ষের সাথে কথা হয়েছে কলেজশিক্ষকসহ আমার কাছে এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



