বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সহসভাপতি সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা উপজেলার দক্ষিণ খোলপটুয়া গ্রামের মতিউর রহমানের ছেলে। গত শুক্রবার গভীর রাতে তাকে ওই নারীর বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। পরে বামনা থানা পুলিশ রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ধর্ষণের শিকার নারী অভিযোগ করে বলেন, আমার অন্যত্র বিয়ে হয়েছিল, তার কথায় আমি সেখান থেকে চলে আসি। পরে যখন তাকে বিয়ের জন্য চাপ দেই সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
বামনা থানার ওসি বশিরুল আলম বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। যে সিদ্ধান্ত হয় পরে জানানো হবে।
বামনায় ছাত্রলীগ নেতা আপত্তিকর অবস্থায় আটক
বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সহসভাপতি সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ...



