ঝালকাঠির রাজাপুরে এনায়েত হোসেন হাওলাদার (৩১) নামে এক গাঁজাচাষীকে গাছসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চারটি গাঁজা গাছ ও চার শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোররাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক এনায়েত কেওতা গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে এনায়েতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় এনায়েতের বাড়িতে রোপন করা ৪টি গাঁজাগাছ ও একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৪ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে এনায়েতকে আটক করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘আটক ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।