ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকায় তিস্তা ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের পরনে লুঙ্গি ও কালো টি শার্ট ছিল।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে মশাখালী শীলা রেল ব্রিজের উত্তর পাশে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত পরিচয় ওই যুবক। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

গফরগাঁও রেলওয়ে স্টেশন ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।