ময়মনসিংহের ভালুকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা সানি ব্রিডার্স ও হ্যাচারির বর্জ্য ও দুর্গন্ধে একটি দাখিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও ৪০টি পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাছাড়া উঠতি বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ধামশুর গ্রামে অবস্থিত হিংরা বিলটি মাটি ভরাট করে সানি ব্রিডার্স অ্যান্ড হ্যাচারি লিমিটেড কর্তৃপক্ষ তিন বছর আগে পাঁচ তলা ভবন নির্মাণ করে মুরগির ডিম উৎপাদন প্রতিষ্ঠান (ব্রিডার্স) গড়ে তোলে। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন গড়ে ১৪ থেকে ১৫ হাজার ডিম উৎপাদন হয়। ভবনের প্রতিটি তলায় ১১টি করে ৫৫টি বিশাল আকৃতির বৈদ্যুতিক পাখা রয়েছে- যা দিয়ে ভেতরের দুগর্ন্ধযুক্ত বাতাস, মুরগির ছেড়া পালক (ডাস্ট)।
স্থানীয় জমির মালিক শাহজাহান খান জানান, খামারের পাশে তার ১৭ কাঠা বোরো জমির ধান গাছগুলো বর্জ্য ও বিষাক্ত বাতাসে পুড়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এই জমিতে আগে ৭০ থেকে ৮০ মণ ধান উৎপাদন হতো, খামারটি গড়ে উঠার পর থেকে চিটা হয়ে অর্ধেক ধানও উৎপাদন হয় না।
ধামশুর দাখিল মাদরাসার সুপার নিজাম উদ্দিন জানান, তার মাদরাসায় আড়াই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। দুর্গন্ধ ও মুরগির পালকের কারণে চরম দুর্ভোগের মধ্য দিয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে স্থানীয় কৃষক আহম্মদ আলী বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সানি পোলট্র্রি অ্যান্ড হ্যাচারির জেনারেল ম্যানেজার (জিএম) আইনুল ইসলাম রাচ্চু জানান, বিষয়টি নিয়ে কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে খামারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভালুকায় হ্যাচারির বর্জ্যে ৪০ পরিবার দুর্ভোগেv
ময়মনসিংহের ভালুকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা সানি ব্রিডার্স ও হ্যাচারির বর্জ্য ও দুর্গন্ধে একটি দাখিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও ৪০টি পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাছাড়া...



