জামালপুরের দেওয়ানগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে - দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ই্উনিয়নের চরমাদার মাস্টারপাড়া গ্রামের কৃষক মো: আব্দুল মোতালেব হোসেনের মেয়ে সিনহা (৩) ও একই গ্রামের কৃষক মো: সুরুজ মিয়ার মেয়ে আয়তন বেগম (৪)।
শুক্রবার সকাল ১০টায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে এ দুই শিশু মারা যায়।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিনে ও রাতে বেশ বৃষ্টিপাত হয়েছে। এতে বাড়ির পাশে পগাড়-ডোবায় পানি জমে যায়। সেখানে রাত থেকে ব্যাঙের ডাক শোনা যায়। এসব ব্যাঙের ডাক শুনতে ও ওদের ধরতে পগার পাড়ে গেলে পানিতে ডুবে শিশু দুটির মৃত্যুর ঘটনা ঘটে।



