লক্ষ্মীপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সেইফ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন হাসান রাজুকে সভাপতি ও মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান তুহিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের রোজগার্ডেন রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না নির্বাচনের ফল ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামালুর রহিম সমর। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি নাজমুল হোসাইন, সহসভাপতি মাসুদ আলম, তাফাজ্জাল হোসেন, রেজাউল করিম ফরহাদ, জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, তারেক মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিয়াজি, মেহেদি হাসান, ফিরোজ আলম প্রমুখ।



