চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের চার দিন পর সাজ্জাদুল আলম চপল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নিজ পরিত্যক্ত বাড়ি থেকে কার লাশটি উদ্ধার করা হয়। নিহত সাজ্জাদুল ওই গ্রামের মাঠপাড়ার মৃত মুক্তিযোদ্ধা শাহেদ আলী গাজীর ছেলে। চপল নেশাগ্রস্ত ছিল। সে পরিবারের সাথে শ্বশুর বাড়ি মেহেরপুর জেলায় বসবাস করত।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সে নেশাগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।