নিখোঁজের দু’দিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজগার আলী কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা। সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।