গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদির সামনে দাঁড়িয়ে কবর জেয়ারত করে শ্রদ্ধা জানান তিনি।
পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফিরাত কামনায় ফাতেহাপাঠ ও বিশেষ মুনাজাত করেন।