বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি পদে ১৮ ও সাধারণ সম্পাদক পদে ২৭টি জীবনবৃত্তান্ত জমা পড়ে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সিদ্দিকি নাজ, উপ-আইনবিষয়ক সম্পাদক শাহেদ খান ও সহ-সম্পাদক জাহিদুল ইসলাম নোমান জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামান রিপন, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।
শাহাদাত হোসেন শরীফ ও সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ ছাত্রলীগের নেতারা।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২৫ মার্চ লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৮ সালের ২৪ মার্চ ১১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী ছাত্রলীগের আংশিক কমিটি দেয়া হয়। দীর্ঘ চার বছরও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে না পারার ব্যর্থতা নিয়ে বিদায় নিতে হয়েছে তাদের। এ ছাড়া বিভিন্ন শাখা কমিটি গঠনে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থবাণিজ্যের অভিযোগ উঠে ওই কমিটির বিরুদ্ধে।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক হতে চান ৪৫ জন
বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি পদে ১৮ ও সাধারণ...



