সাতক্ষীরার তালায় মহিলা বিষয়ক অধিদফতরের ভিজিডি কর্মসূচির উপকারভোগীদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাস্টার এজেন্ট নাসিরউদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৪০ জন ভিজিডি কার্ডধারী নারী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকে তাদের সঞ্চয়ের টাকা জমা দিয়ে আসছেন। নির্দিষ্ট মেয়াদ শেষে এই টাকা সুদসহ গ্রাহককে ফেরত দেয়ার কথা। কিন্তু খলিলনগরের ২২৩ উপকারভোগীর জমাকৃত টাকা প্রদানে এজেন্ট নাসিরউদ্দিন নানা ছলচাতুরি করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি জানতে পেরে উপজেলা মহিলাবিষয়ক দফতরের কর্মকর্তারা অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা প্রশাসনকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস বলেন, গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় তাকে পুলিশে দেয়া হয়েছে।